তসলিমা ইস্যুতে তোপ নওশাদের, শুভেন্দুর উন্নয়নকে তুলোধনা!

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের কলকাতা সফরকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইএসএফ (ISF) নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি অভিযোগ করেছেন যে, তসলিমা নাসরিন ইসলাম-বিদ্বেষী হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও তাঁকে রাজ্যে স্বাগত জানিয়ে সরকার মুসলিম সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করছে। এ প্রসঙ্গে কটাক্ষ করে নওশাদ সিদ্দিকি বলেন, “মুসলমানদের টাইট করাটাই এখন উন্নয়ন।”

আইএসএফ বিধায়কের দাবি, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বিজেপি সমর্থকদের কাছে সরকার এক বিতর্কিত বার্তা দিচ্ছে, যার লক্ষ্য হলো মুসলিমদের কোণঠাসা করা। রাজ্য সরকারের এই আচরণ বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত ‘খারাপ খবর’ বলেও মন্তব্য করেছেন নওশাদ সিদ্দিকি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *