সতর্কবার্তা, ফের নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস!
July 16, 2026
বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। এর প্রভাবে বুধবার কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অগ্রসর হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।