আয়ুষ্মান ভারতের ৫ লাখ টাকার সুবিধা পাবেন কারা, বাদ কারা? জানুন এক ক্লিকে!

অবশেষে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হলো কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (PM-JAY)। এই প্রকল্পের আওতায় দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। নতুন এই উদ্যোগের আওতায় দেশের ৭০ বছর বা তার বেশি বয়সী সব প্রবীণ নাগরিক পরিবারের আর্থিক অবস্থা নির্বিশেষে এই স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও সামাজিক-অর্থনৈতিক জাতি শুমারি (SECC 2011) অনুযায়ী তালিকাভুক্ত গ্রামীণ পরিবার এবং শহরের নির্দিষ্ট ১১টি পেশার খেটে খাওয়া মানুষ এই প্রকল্পের আওতাভুক্ত থাকছেন।

তবে সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী, মাসিক ১০ হাজার টাকার বেশি আয়ের পরিবার, চার চাকা বা দুই চাকার গাড়ির মালিক এবং ৫ একরের বেশি কৃষিজমি রয়েছে এমন ব্যক্তিদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। আবেদনকারীকে আবেদনের সময় আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং একটি সচল মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। আগ্রহীরা নিকটবর্তী সরকারি জনকল্যাণ শিবিরের পাশাপাশি ঘরে বসে beneficiary.nha.gov.in পোর্টালে গিয়েও প্রয়োজনীয় নথিপত্রসহ অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *