পুরীতে বাতিল সব VIP পাস, দুর্যোগের ভ্রুকুটি উপেক্ষা করেই শুরু ঐতিহাসিক রথযাত্রা!

আষাঢ়ের পুণ্যতিথিতে বৃহস্পতিবার পুরীর রাজপথে গড়িয়ে চলল মহাপ্রভু জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র রথ। আবহাওয়া দপ্তরের ‘রেড অ্যালার্ট’ এবং করোনার নতুন প্রাদুর্ভাবের আশঙ্কার মধ্যেও শ্রীক্ষেত্রে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। প্রশাসনের অনুমান, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও এবার প্রায় ৩০ লক্ষ ভক্ত রথযাত্রায় অংশ নিতে পারেন। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশা সরকার সীমান্তবর্তী গঞ্জাম জেলায় হাই অ্যালার্ট জারি করেছে এবং পুরীতে পুণ্যার্থীদের র‍্যান্ডম করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত বছরের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে শ্রীক্ষেত্রকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকেছে প্রশাসন। গোটা শহরকে ৫০০টি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে রিয়েল-টাইম নজরদারিতে আনা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১২,০০০ পুলিশ কর্মী, ১৯ জন আইপিএস অফিসারসহ কেন্দ্রীয় বাহিনী, ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ড। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য বিশেষ ‘ইভাকুয়েশন করিডোর’ ও কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে। পাশাপাশি, ভিআইপি বা প্রভাবশালী ব্যক্তিদের অনুগামীদের ভিড় রুখতে প্রশাসনের পক্ষ থেকে পাস ইস্যুসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *