নবম শ্রেণিতে তৃতীয় ভাষা? সুপ্রিম কোর্টের তোপের মুখে CBSE!

নবম শ্রেণির শিক্ষার্থীদের ওপর ‘তিন-ভাষা নীতি’ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সিবিএসই (CBSE)-কে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, শিক্ষার্থীদের ওপর এমনিতেই পড়াশোনার ব্যাপক চাপ থাকে, সেখানে নতুন করে কোনো ভাষা শেখার বাধ্যবাধকতা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিচারপতি বি.ভি. নাগরত্নের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, যদি তৃতীয় ভাষা শেখানোর প্রয়োজন হয়, তবে তা ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হওয়া উচিত, নবম শ্রেণিতে নয়।

চলতি বছরের জুলাই মাস থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে সিবিএসই, যার মধ্যে অন্তত দুটি ভাষা ভারতীয় হতে হবে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি, গুরুগ্রাম, নয়ডা ও চেন্নাইয়ের অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ, স্কুলগুলিতে যোগ্য ভাষা শিক্ষকের অভাব ও পর্যাপ্ত পাঠ্যবই নেই। এছাড়া, অনেক শিক্ষার্থী মাঝপথে বিদেশি ভাষা শেখা বন্ধ করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটি (NCERT)-কে নোটিশ পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *