ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, শুরু হচ্ছে নতুন যুগের যাত্রা!

ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় পরিবেশবান্ধব প্রযুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ১৭ জুলাই, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। পাইলট প্রজেক্ট হিসেবে ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত ৮৯ কিলোমিটার রুটে চলাচল করবে। জিন্দ সিটি, পান্ডু পিন্ডারা, ললিত খেরা, ভাম্ভেবা, ইসাপুর খেরি, ভুতানা, খান্দারাই, গোহানা, রাবরা, লাট, মোহনা এবং বারওয়াসনি—এই মোট ১২টি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে।

৭৪-০১০ / ৭৪-০০৯ নম্বর বিশিষ্ট এই ট্রেনটিতে মোট ৬৮২টি বসার আসন রয়েছে এবং এতে প্রায় ২,৬০০ যাত্রী ভ্রমণের সুবিধা পাবেন। অত্যাধুনিক ১,২০০ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ফুয়েল সেল প্রোপালসেন প্রযুক্তিতে চালিত এই ট্রেনে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, যার ফলে কেবল জলীয় বাষ্প নির্গত হয়। ট্রেনটি সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম হলেও নিরাপত্তার খাতিরে প্রাথমিকভাবে এটি ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে চালানো হবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এতে হাইড্রোজেন স্টোরেজ ট্যাঙ্ক ও জরুরি নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *