বাংলার শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী বদল, খুশিতে ভাসছে রাজ্য!

পশ্চিমবঙ্গের ৮১ হাজার বিদ্যালয়কে বিশ্বমানের করে তোলার লক্ষ্যে সল্টলেকের বিকাশ ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় ঐতিহাসিক পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে উচ্চ শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী এবং শীর্ষপদস্থ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে জাতীয় শিক্ষানীতি (NEP) কার্যকর করার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী ঘোষিত নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে মিড ডে মিলের রান্নাঘরে কাঠ বা কয়লার পরিবর্তে এলপিজি গ্যাসের ব্যবহার এবং প্রতিটি সরকারি বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ার বা অ্যাকোয়া গার্ড বসানো। পাশাপাশি, বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাজ নিশ্চিত করতে ধাপে ধাপে প্রতিটি স্কুলে সোলার প্যানেল বসানো হবে। শিক্ষাব্যবস্থাকে বাণিজ্যমুক্ত ও স্বচ্ছ করে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে বৈঠকে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *