মাদ্রাসার নামে বিদেশি টাকা! তৃণমূল নেতার বাড়িতে এটিএস-এর তল্লাশি

মাদ্রাসা নির্মাণের নামে বিদেশি ফান্ড তছরুপের অভিযোগে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে তল্লাশি অভিযান চালাল উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (UP ATS)। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় রামেশ্বরপুরে তৃণমূল নেতা আবদুল্লা গাজির বাড়িতে এই অভিযান চালানো হয়, যেখানে এটিএস-কে সহায়তা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। হাসনাবাদের পাশাপাশি রাজ্যের হাড়োয়াসহ আরও কয়েকটি জায়গায় একই সঙ্গে এই তল্লাশি চলছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, মাদ্রাসা তৈরির নামে আবদুল্লা গাজির সাথে যুক্ত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে কোটি কোটি টাকা এসেছে। এই বিপুল অর্থের উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, দু’বছর আগে একই ধরনের একটি মামলায় আবদুল্লা গাজিকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ এটিএস। সেই পুরনো মামলার সূত্র ধরেই নতুন তথ্যের ভিত্তিতে এই দ্বিতীয় দফার তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত ইউপি এটিএস-এর পক্ষ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া না হলেও, ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *