অভিষেককে নিয়ে মমতাকে চরম কটাক্ষ ঋতব্রতর, বাঘ নয় বাঘরোল!
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘের মতো লড়াই’ করছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তার তীব্র সমালোচনা করেছেন দলের বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরের দ্বন্দ্বের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে ঋতব্রত বলেন, দক্ষিণ ২৪ পরগনায় বাঘের পাশাপাশি বাঘরোল, ভাম বিড়াল ও বন বিড়ালও থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলবশত বাঘরোলকে বাঘ হিসেবে অভিহিত করেছেন বলেও তিনি দাবি করেন।
মদন মিত্রর দলত্যাগ প্রসঙ্গে তৃণমূল নেত্রীর দেওয়া ‘সোনার খনি’ মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন ঋতব্রত। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ‘সোনার খনি’ বাঁচাতে গিয়েই দলের বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছেন। এছাড়াও, দলনেত্রীকে ‘প্যাথোলজিক্যাল লায়ার’ বা রোগাক্রান্ত মিথ্যাবাদী বলে অভিহিত করে আক্রমণ শানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে বুধবার এক ফেসবুক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন যে, যারা চলে যাচ্ছেন তারা যাক, যারা থেকে যাবেন তারাই দলের ‘সোনার খনি’।