একুশে জুলাইয়ে চার ভাগে বিভক্ত কলকাতা, কোন দলের মঞ্চ কোথায় জানুন!

আসন্ন একুশে জুলাই শহীদ দিবস পালনে এবার কলকাতায় নজিরবিহীন বিভাজন দেখা যাচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জেরে শহরের চারটি পৃথক স্থানে পালিত হতে চলেছে এই কর্মসূচি। এর মধ্যে কালীঘাট তৃণমূলের (মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী) পক্ষ থেকে বিড়লা তারামণ্ডলের কাছে এবং ঋতব্রত পন্থী তৃণমূলের তরফে গান্ধী মূর্তির পাদদেশে পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ধর্মতলার শহীদ মিনারে শহীদ দিবস পালন করা হবে।

ইতিমধ্যে তৃণমূল থেকে বেরিয়ে এনডিএ-তে যোগ দেওয়া ২০ জন প্রাক্তন সাংসদও শহীদ স্মরণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তাঁদের কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ওই দিনই সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ-র শরিক দলগুলোকে নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রীর সেই বৈঠকের পর প্রাক্তন তৃণমূল সাংসদরা শহীদ দিবস পালনের বিষয়ে কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *