পুজোর আগেই বাজিমাত, রাজ্যে আদানি-ফ্লিপকার্টের বিরাট বিনিয়োগ!

পুজোর আগেই বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্টের মতো জনপ্রিয় ই-কমার্স সংস্থা। পাশাপাশি গৌতম আদানি এবং সঞ্জীব গোয়েঙ্কার মতো দেশের প্রথম সারির শিল্পপতিরাও রাজ্যে বিনিয়োগের বিষয়ে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ আগস্টের পর তিনি দুর্গাপুর সফর করবেন যেখানে ৪ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং সমস্ত প্রশাসনিক ছাড়পত্রও পাওয়া গেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে এবং রাজ্যের অর্থনীতিতে এই বিনিয়োগ বিশেষ গতি আনবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *