নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের!

ভারতের নির্বাচন কমিশন কারও নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতার অধিকারী নয় বলে শুক্রবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট করেছে যে, ভোটার তালিকার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকলেও, নাগরিকত্ব প্রমাণের বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয়।

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ উঠে আসে। মামলার শুনানি শেষে বিচারপতিদের বেঞ্চ আগামী অগাস্ট মাস পর্যন্ত পরবর্তী কার্যক্রম মুলতবি রাখার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *