১০ থেকে ৫০০ টাকার নোট কি সত্যিই বাতিল হচ্ছে? জানুন RBI-এর আসল সত্য!

ভারতের মুদ্রা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। খুব শীঘ্রই দেশের ১০, ২০, ১০০ এবং ৫০০ টাকার প্রচলিত কাগজের নোটের মুদ্রণ বন্ধ করে এর পরিবর্তে দীর্ঘস্থায়ী ও সুরক্ষিত ‘পলিমার’ বা প্লাস্টিকের নোট বাজারে আনার প্রস্তুতি শুরু হয়েছে।

এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী সংস্থা ‘ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড’ (বিআরবিএনএমপিএল) ইতিমধ্যেই প্রয়োজনীয় পলিমার শিট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। উন্নতমানের এই কাঁচামাল সংগ্রহের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র বা গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্লাস্টিকের নোট প্রচলিত হলে তা সহজে নষ্ট হবে না এবং বাজারে জাল নোটের কারবার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *