বিশ্বকাপ ফাইনালে হাজির থাকবেন ডোনাল্ড ট্রাম্প!
July 18, 2026
আগামী রবিবার নিউ ইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির মাধ্যমেই আমেরিকার ইতিহাসের এই সফল, নিরাপদ ও দর্শকপ্রিয় টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। ট্রাম্প প্রশাসন এবারের বিশ্বকাপ আয়োজনকে বড় সাফল্য হিসেবে দেখছে এবং ফাইনালে প্রেসিডেন্টের উপস্থিতি বিশ্বমঞ্চে আমেরিকার সক্ষমতা ও দক্ষতারই উদযাপন হিসেবে বিবেচিত হবে।