অগাস্টেই ৫ লাখ টাকার ফ্রি চিকিৎসা, আপনার আয়ুষ্মান কার্ড চেক করেছেন তো?
আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই প্রকল্পের সূচনা হবে এবং প্রথম পর্যায়ে প্রায় ৫০ লক্ষ যোগ্য উপভোক্তার হাতে স্বাস্থ্য বিমার এই কার্ড তুলে দেওয়া হবে। রাজ্য সরকার ধাপে ধাপে মোট সাড়ে ৬ কোটি মানুষকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার জন্য বর্তমানে জোরকদমে ই-কেওয়াইসি (e-KYC) যাচাইয়ের কাজ চলছে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতা থেকে যারা বাদ পড়বেন, তাদের জন্য রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ চালু করতে চলেছে। এর মাধ্যমে প্রায় ২ কোটি মানুষ বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবেন এবং শীঘ্রই এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এদিকে, সাধারণ মানুষ PMJAY পোর্টালে তাদের আবেদনের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। পোর্টালের তালিকায় নামের পাশে সবুজ টিক থাকলে ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। গেরুয়া টিক থাকলে পোর্টালেই পুনরায় ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তবে লাল টিক থাকলে নথিপত্রে গরমিল থাকায় নিকটস্থ সিএসসি (CSC) সেন্টার বা আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করতে হবে।