রাজ্যের ৮১ হাজার স্কুলে এবার সৌরবিদ্যুৎ! বড় উদ্যোগ শিক্ষামন্ত্রীর

রাজ্যের স্কুলগুলিকে পরিবেশবান্ধব করে তুলতে এবং বিদ্যুতের খরচ কমাতে সব স্কুলে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বঘোষণা অনুযায়ী, রাজ্যের প্রায় ৮১ হাজার স্কুলে ধাপে ধাপে সোলার প্যানেল বসানো হবে। এই বিশাল পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার কলকাতায় আয়োজিত ‘এনার্জি মিট ২০২৬’-এ শিল্প সংস্থাগুলোর কাছে তাদের সিএসআর (CSR) ফান্ড থেকে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

কলকাতায় আয়োজিত এই সম্মেলনে ডিভিসি, ইসিএল এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী অশোক দিন্দা জানান, রাজ্যে পরিবেশবান্ধব শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে সরকার সব রকম সহায়তা প্রদান করবে। সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে তা একদিকে যেমন পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে, তেমনই সরকারের বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। সম্মেলনে ইনোভেল এনার্জির সিইও পার্থপ্রতিম চট্টোপাধ্যায় জানান, তাদের প্রতিষ্ঠান ইতিমধ্যে দেশে আড়াই লক্ষেরও বেশি সোলার প্যানেল সফলভাবে স্থাপন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *