অভিষেকের জন্যই তৃণমূলের সর্বনাশ! হারের পর বিস্ফোরক পার্থ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সামনের সারিতে নিয়ে আসার পর থেকেই তৃণমূলের সাংগঠনিক পতনের সূত্রপাত হয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘সর্বেসর্বা’ করে তুলতে গিয়ে শুভেন্দু অধিকারীর মতো অভিজ্ঞ নেতাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি, যা দলের জন্য সংকট ডেকে এনেছে। এছাড়া অভিষেককে ‘বাঘ’ হিসেবে তুলে ধরা এবং দলত্যাগী নেতাদের ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তিনি। প্রাক্তন মন্ত্রীর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত প্রাধান্য দেওয়ার ফলে তৃণমূল সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এর চূড়ান্ত পরিণতি হিসেবেই নির্বাচনে দলের শোচনীয় পরাজয় ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *