অনন্তনাগে ফের জঙ্গি হামলা, গুলিতে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল!

অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহীদ পুলিশ কনস্টেবল

শ্রীনগর, ২২ জুলাই: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার লাল চকের কাছে অজ্ঞাতপরিচয় জঙ্গির গুলিতে শহীদ হলেন জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল আশিক হুসেন কোরেশি (৩৫)। বুধবার ডিউটিরত অবস্থায় পেট্রলিং করার সময় এক জঙ্গি অত্যন্ত কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। বুদগাম জেলার বাসিন্দা এবং ইন্ডিয়া রিজার্ভ (আইআর) বাহিনীর তৃতীয় ব্যাটালিয়নের এই জওয়ানকে গুরুতর আহত অবস্থায় অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হামলার ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশাল নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং হামলাকারীর সন্ধানে তল্লাশি অভিযান ও নাকা-চেকিং শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পহেলগাঁও হামলার পর উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হলেও, এই ঘটনায় পুনরায় নিরাপত্তার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *