বিদ্যুৎ চুরির দিন শেষ, রাজ্যে এল তাক লাগানো ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ!

রাজ্যে বিদ্যুৎ চুরি বা হুকিং সম্পূর্ণ বন্ধ করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করল রাজ্য সরকার। এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিদ্যুৎ দফতরের কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন। গতকাল বিদ্যুৎ ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিদ্যুৎ চুরি রুখতে ‘বিদ্যুৎ প্রহরী’ (Bidyut Prahari) নামে একটি নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

গুগল প্লে স্টোর থেকে WBSEDCL-এর এই অ্যাপটি ডাউনলোড করে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ব্যবহার করা যাবে। অ্যাপটির মাধ্যমে ডিরেক্ট হুকিং, মিটার ট্যাম্পারিং এবং জংশন বক্স থেকে বিদ্যুতের অবৈধ সংযোগের মতো অনিয়মের অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর সময় সংশ্লিষ্ট স্থানের ছবি, লোকেশন এবং ডিভিশনের নাম উল্লেখ করতে হবে, যার বর্তমান স্থিতি অ্যাপেই দেখা সম্ভব হবে। তবে আপাতত কলকাতা পৌর এলাকায় এই পরিষেবা চালু হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *