ডায়মন্ড হারবারে দাঁড়ানোর হিম্মত আছে কি? অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর!
July 22, 2026
একুশে জুলাইয়ের সভামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তাকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, “আড়াই হাজার লোক নিয়ে বড় কথা বলা হচ্ছে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চ্যালেঞ্জকে কটাক্ষ করে বিরোধী দলনেতা আরও বলেন, এতই যদি ক্ষমতা থাকে তবে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে লড়াই করার জন্য।