৩১-এ সব হিসাব চুকাবেন শুভেন্দু!

কলকাতা: অবৈধ নির্মাণের অভিযোগে আমতলায় নিজের কার্যালয় ভাঙার ঘটনার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘৩১-এ সালে হিসাব হবে’ শীর্ষক মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় দাঁড়িয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার ভেতরে দাঁড়িয়ে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলেন, “তুমি বাইরে থাকলে তো হিসাব হবে।”

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য গ্রেফতারি নিয়ে তীব্র রাজনৈতিক জল্পনা ও ইঙ্গিত উঠে এসেছে। প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বারবার ‘হিসাব নেওয়ার’ যে হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার তার পালটা সুরেই এই কড়া আল্টিমেটাম দিলেন বিরোধী দলনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *