পুরীতে হোটেল বুকিংয়ে বড়সড় জালিয়াতি, সতর্ক হন এখনই!

পুরীতে রথযাত্রা উপলক্ষে আগত দেশ-বিদেশের লক্ষ লক্ষ দর্শনার্থীর অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে প্রতারণার অভিযোগে আটটি ভুয়ো ওয়েবসাইট বন্ধ করে দিল ওড়িশা পুলিশ। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কঠোর পদক্ষেপের কথা জানানো হয়েছে। উৎসবের মরশুমে হোটেলের নামে পর্যটকদের থেকে টাকা হাতিয়ে নেওয়া রুখতেই মূলত এই ওয়েবসাইটগুলোকে ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এই ধরনের সাইবার প্রতারণা দমন এবং অপরাধীদের শনাক্ত করতে ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিশেষ অভিযান শুরু করেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করা হয়েছে। অনলাইনে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ওয়েবসাইটের সত্যতা ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রতারণার শিকার হয়ে কাউকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *