লক্ষ্মীর ভাণ্ডার থেকে মিড ডে মিলের টাকা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর তোপে তোলপাড়!

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ, সরকারি কর্মচারীদের ডিএ (DA) বঞ্চনা, মিড ডে মিল কর্মীদের কাজ হারানো এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পসহ নানা ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই মুহূর্তে বাংলা লুম্পেন বা দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং বর্তমান সরকার ‘মাছের তেলে মাছ ভাজা’র নীতি অনুসরণ করে সাধারণ মানুষকে চরম দুরবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

হকার উচ্ছেদের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই গরিব মানুষের রুটি-রুজি কেড়ে নেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রসঙ্গে তাঁর দাবি, তাঁর সময়কাল থেকেই এই পাওনা স্পষ্ট করা ছিল, অথচ গত ছয় মাসেও কেন তা মেটানো হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মহিলারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *