মমতাকে চরম হুঁশিয়ারি মদন মিত্রের, এক মাসের আল্টিমেটামে তোলপাড় রাজ্য!
তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তীব্র আক্রমণ করেছেন মদন মিত্র। দল ভাঙার সম্পূর্ণ দায় তৃণমূল নেত্রীর কাঁধে চাপিয়ে এক মাসের মধ্যে তাঁকে নিজের অবস্থান পরিবর্তনের জন্য আল্টিমেটাম দিয়েছেন তিনি। মমতাকে উদ্দেশ্য করে মদন মিত্রের হুঁশিয়ারি, আগামী এক মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তাঁকে দলের পুরোনো কর্মীদের কাছে ফিরে আসতে হবে।
দলের বর্তমান সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মদন মিত্র দাবি করেন, অতীতে শহিদ পরিবারের সদস্যরা মঞ্চের নিচে বসত এবং রুপোলি পর্দার তারকারা মঞ্চ দখল করে রাখতেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ফল। তিনি আরও বলেন, দলীয় কর্মীদের পরিশ্রমের ফলেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, এক্ষেত্রে অন্য কারও অবদান নেই। তৃণমূল কংগ্রেস বর্তমানে তিন টুকরো হয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। এই বিস্ফোরক মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।