বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মমতার, বেইমানি করলে ছাড় নয়!
July 23, 2026
রাজনৈতিক কর্মসূচিতে গান-বাজনা নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করেছেন, গান ছাড়া কোনো বিপ্লব বা আন্দোলন সম্ভব নয়। কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকবাট’ গানের প্রসঙ্গ টেনে তিনি স্বাধীনতা সংগ্রামে সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।
একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে জানান, কেউ বেইমানি করে দল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াইরত সমস্ত রাজনৈতিক শক্তিকে দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।