ইন্টারনেট ছাড়াই এবার ফোন ঠেকিয়েই হবে পেমেন্ট!

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এখন থেকে আর কিউআর (QR) কোড স্ক্যান করার প্রয়োজন পড়বে না, বরং ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো স্মার্টফোন পয়েন্ট অফ সেল (POS) মেশিনে স্পর্শ করেই ‘ট্যাপ অ্যান্ড পে’ (Tap to Pay) পদ্ধতিতে ইউপিআই পেমেন্ট করা সম্ভব হবে। এই পদ্ধতিতে এনএফসি (NFC) প্রযুক্তি ব্যবহারের ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে লেনদেন করা যাবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের স্মার্টফোন এবং দোকানের পিওএস মেশিন—উভয় যন্ত্রেই এনএফসি সাপোর্ট থাকা বাধ্যতামূলক।

দেশে বর্তমানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ইউপিআই অত্যন্ত জনপ্রিয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন মাসে দেশে মোট ২২.৭২ বিলিয়ন ইউপিআই লেনদেনের মাধ্যমে ২৮.৯২ লক্ষ কোটি টাকার আদান-প্রদান হয়েছে। এই নতুন প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এনপিসিআই চলতি বছরেই বিভিন্ন সংস্থার কাছ থেকে এই ধরনের পেমেন্ট সাপোর্ট করে এমন পিওএস মেশিন অনুমোদনের প্রক্রিয়া শুরু করতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *