ওষুধ রপ্তানিতে বাজিমাত, ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তে ভারতের কপাল খুলছে কি?

কানাডার পর এবার জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া ঘোষণা অনুযায়ী, এই শুল্ক ধাপে ধাপে কার্যকর হবে। আগামী ১ আগস্ট থেকে প্রথম দুই বছর জেনেরিক ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত থাকবে। এরপর পরবর্তী এক বছর ১০০ শতাংশ এবং তার পরবর্তী সময় থেকে ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয় বলে জানিয়েছেন তিনি।

আমেরিকার বাজারে জেনেরিক ওষুধের চাহিদার বড় একটি অংশ পূরণ করে ভারত। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্যমতে, ২০২৫ সালে ভারত আমেরিকায় ৯.৭ বিলিয়ন ডলার মূল্যের জেনেরিক ওষুধ রফতানি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দুই বছরের ‘শূন্য শুল্ক’ সুবিধা কাজে লাগিয়ে ভারতীয় সংস্থাগুলো তাদের রফতানি বহুগুণ বাড়াতে পারবে। একইসঙ্গে এই সময়ের মধ্যে আমেরিকায় উৎপাদন পরিকাঠামো গড়ে তোলা বা স্থানীয় মার্কিন সংস্থার সঙ্গে জোট বেঁধে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে উচ্চ শুল্কজনিত চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ তৈরি হয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *