লোডশেডিং নিয়ে বিদ্যুৎ ভবনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী!

রাজ্যে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় ৪ থেকে ৬ ঘণ্টা লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বিদ্যুৎ দফতরের আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করে স্পষ্ট জানিয়ে দেন, পরিকাঠামোগত অজুহাত আর বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের আরও দায়িত্বশীল ও দক্ষ হওয়ার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, পরিষেবা ব্যাহত হলে তার দায় পুরোপুরি দফতরকেই নিতে হবে। বৈঠকে আটকে থাকা নতুন সাবস্টেশন তৈরির কাজ দ্রুত শেষ করার পাশাপাশি মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় নতুন সাবস্টেশন নির্মাণেরও নির্দেশ দেওয়া হয়েছে। সরকার কে চালাচ্ছে তা বড় কথা নয়, মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়—এই বার্তা দিয়ে তিনি অতীতের লোডশেডিংয়ের অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *