শুক্রবারও দুর্যোগের পূর্বাভাস! বৃষ্টিতে ভিজবে কি আপনার এলাকা?

কয়েক দিন ধরে চলা বৃষ্টির ধারা আজও বজায় থাকবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসাথে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, যেখানে কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া দুই দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *