NEET বিক্ষোভে হিংসা করলে বাতিল হবে পাসপোর্ট! কঠোর বার্তায় সরব দিল্লি পুলিশ ও গোয়েন্দারা

দিল্লিতে এনইইটি (NEET) আন্দোলনকে কেন্দ্র করে পাকিস্তানের ইন্ধন ও অপপ্রচারের তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই আন্দোলনকে উসকে দেওয়ার পাশাপাশি সরকারবিরোধী নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এই ধরনের অপপ্রচারের সঙ্গে যুক্ত ৪০০টিরও বেশি সন্দেহজনক ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্ট শনাক্ত করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং অপপ্রচার রোধে এই অ্যাকাউন্টগুলো দ্রুত বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে, দিল্লির যন্তর-মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে চলা বিক্ষোভে হিংসা ও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। গত সোমবার সংসদ অভিমুখে মিছিলে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, বিক্ষোভের নামে যারা দাঙ্গা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *