সব্জি বিক্রেতা থেকে কমনওয়েলথে, দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে ইতিহাস গড়লেন ঝান্ডু!

স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠেছে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের। ৭৪টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিহারের ২৮ বছর বয়সি প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার। পুরুষদের প্যারা পাওয়ারলিফটিংয়ের হেভিওয়েট বিভাগে দেশের হয়ে পদক জয়ের লড়াইয়ে নেমেছেন তিনি।

নালন্দা জেলার হরনৌত গ্রামের বাসিন্দা ঝান্ডুর জীবন সংগ্রামের শুরু শৈশবেই। মাত্র পাঁচ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে দুই পা হারানো ঝান্ডু ছোটবেলা থেকেই সবজি বিক্রি করে পরিবারের হাল ধরেন। অতিমারির সময় আয় বন্ধ হয়ে গেলে তিনি ই-রিকশা চালাতে শুরু করেন, তবে চরম আর্থিক অনটনের কারণে একপর্যায়ে সেই রিকশাটিও বিক্রি করে দিতে হয়। শুরুতে শটপুট ও জ্যাভলিন থ্রোয়ে মনোনিবেশ করলেও পরে এক ক্রীড়া আধিকারিকের পরামর্শে পাওয়ারলিফটিংয়ে নাম লেখান। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে জাতীয় স্তরের গণ্ডি পেরিয়ে আজ তিনি পৌঁছে গেছেন আন্তর্জাতিক মঞ্চে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *