অভিষেকের ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্প নিয়ে উত্তাল বিধানসভা, মুখ খুলবেন মন্ত্রী শঙ্কর ঘোষ!

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই ইস্যুতে আগামী শনিবার বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন যে, সেবাশ্রয়ের অনিয়ম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওই দিন বিধানসভার অন্দরে বিশেষ বক্তব্য রাখবেন শুভেন্দু।

ডায়মন্ড হারবারের এই স্বাস্থ্যশিবিরের বিরুদ্ধে বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) লিখিত অভিযোগে জানিয়েছেন, ইউএসজি ও এক্স-রে মেশিন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও আইনি নিয়ম মানা হয়নি। এছাড়া শিবিরে এমবিবিএস ডিগ্রিহীন চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান এবং রোগীদের ভুল চিকিৎসার শিকার হওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ডায়ারমন্ড হারবার ও বজবজের বেশ কয়েকটি নার্সিংহোমে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ। মন্ত্রীর এই ঘোষণার পর এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে শনিবারের বিধানসভা অধিবেশনের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *