ডায়মন্ড হারবার মডেল বনাম সেবাশ্রয়, বিধানসভায় আজ বিস্ফোরক মুখ্যমন্ত্রী!

পশ্চিমবঙ্গের বিধানসভায় আজ এক গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই বিবৃতিতে তিনি মূলত ডায়মন্ড হারবার মডেল ও স্থানীয় তৃণমূল সাংসদের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরবেন বলে জানা গেছে। শুক্রবার বিধানসভার অধিবেশন চলাকালীন ফলতার বিজেপি বিধায়কের উত্থাপিত ‘সেবাশ্রয়’ মডেলের নানা দুর্নীতি বিষয়ক অভিযোগকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় সরব হবেন।

অভিযোগ রয়েছে যে, সেবাশ্রয় মডেলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার নাম করে কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে। পাশাপাশি, বেসরকারি নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসাসামগ্রী ছিনতাই এবং চিকিৎসায় চরম গাফিলতির ফলে রোগী পঙ্গু হয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগও এই মডেলের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে। এই বিষয়গুলোকেই মুখ্যমন্ত্রীর বিবৃতির প্রধান ভিত্তি হিসেবে ধরা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *