কৃষ্ণনগরের পুজোয় লাঠিচার্জ, বড় পদক্ষেপ নিয়ে সাসপেন্ড অভিযুক্ত পুলিশ!

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে ঘটে যাওয়া লাঠিচার্জের ঘটনায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় তদন্ত শুরু করার জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে সংঘর্ষ এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শেষ হওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *