প্রথম দিনই ইস্তফা দিতে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান! বিস্ফোরক দাবি কৈলাস বিজয়বর্গীয়ের
দিল্লির যন্তর মন্তরে গত ৬ জুন থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনের জেরে সৃষ্ট রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আন্দোলন শুরুর প্রথম দিনেই শিক্ষামন্ত্রী পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়ে পদত্যাগ করতে বারণ করেছিল।
কৈলাস বিজয়বর্গীয়ের দাবি অনুযায়ী, পরবর্তীতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি ‘বর্বরতা’-র অভিযোগ ওঠার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং চূড়ান্ত পর্যায়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। বিজয়বর্গীয় আরও দাবি করেন যে, ছাত্র আন্দোলনের আড়ালে বিদেশি ষড়যন্ত্রকারী ও অবাঞ্ছিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটেছিল, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের মাধ্যমেই সেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।