সিন্ডিকেট ও কাটমানি রুখতে বড় পদক্ষেপ, মুখ্যমন্ত্রীর চালু করা ৪টি টোল-ফ্রি নম্বর জানুন!

রাজ্যে সিন্ডিকেট, কাটমানি ও অবৈধ কার্যকলাপ রুখতে বিশেষ হেল্পলাইন চালু করল সরকার

কলকাতা: রাজ্যে সিন্ডিকেট রাজ, কাটমানি, বেআইনি মদ এবং অবৈধ টোল আদায়ের মতো অপরাধ রুখতে বিশেষ পরিষেবা চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার ভবানীভবন থেকে মুখ্যমন্ত্রী এই পরিষেবাগুলোর আনুষ্ঠানিক সূচনা করেন। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সক্রিয় থাকবে এই টোল-ফ্রি নম্বরগুলো। কেউ অভিযোগ জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। তবে ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোর জন্য এই নম্বরগুলোর অপব্যবহার করা হলে বা ভুল তথ্য দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অভিযোগ জানানোর জন্য নির্ধারিত নম্বরগুলো হলো: বেআইনি মদ সংক্রান্ত বিষয়ের জন্য ১৫৫৩৩৯, সিন্ডিকেট রাজের জন্য ১৫৫৩৩৫, কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪ এবং বেআইনি টোল আদায়ের জন্য ১৫৫৩৩৭। পাশাপাশি, রাজ্য পুলিশের গরিমা ফেরাতে এবং কলকাতা পুলিশকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানানো হয়। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রাজ্যে নতুন করে ১ লক্ষেরও বেশি পুলিশকর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে পুজোর আগেই কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *