টাকা যেখানেই যাক, কেউ ছাড় পাবে না! বীরভূমের বিপুল উদ্ধারকাণ্ডে তোপ দেবজিতের

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। এই বড় অঙ্কের অর্থ ও সোনা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এই অভিযান ও উদ্ধারের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে প্রাকৃতিক সম্পদ লুটের অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার।

দেবজিৎ সরকার দাবি করেন, রাজ্যের বালি, পাথর, কয়লা থেকে শুরু করে জঙ্গল পর্যন্ত প্রতিটি খাতের সম্পদ লুটে শাসকদলের মদত রয়েছে। তিনি অভিযোগ করেন, উদ্ধার হওয়া বিপুল অর্থের একাংশ কালীঘাট ও শান্তিনিকেতনে পৌঁছেছে। ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, সাধারণ মানুষের অধিকার ও সরকারের রাজস্ব লুট করে এই সম্পদ গড়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠী। এ ছাড়াও তিনি নিট প্রশ্ন ফাঁস কান্ডে ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের নিগ্রহ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চলমান তদন্তসহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের তোষণ নীতি ও দুর্নীতির সমালোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *