রাহুল গান্ধীর মন্তব্যে তোলপাড়, সরব শমীক!
সংসদে প্রশ্নফাঁসরোধী বিল নিয়ে বিতর্কের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ব্যবহার করা শব্দচয়ন ও ভাষাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বুধবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী ‘ইডিয়টস’ ও ‘অন্ধভক্ত’ শব্দ দুটি ব্যবহার করেন এবং আরএসএস-এর ভূমিকার কড়া সমালোচনা করেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ গেরুয়া শিবির রাহুল গান্ধীর নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলনেতার কাছ থেকে এ ধরনের কুরুচিকর ও অসংসদীয় মন্তব্য প্রত্যাশিত নয়। পাশপাশি, নরেন্দ্র মোদির গ্যারান্টি এবং ছাত্র আন্দোলন প্রসঙ্গে শমীক ভট্টাচার্য মন্তব্য করেন, যারা ছাত্রদের বিভ্রান্ত করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, তাদের কাছে এই ঘটনা একটি বার্তা পৌঁছাবে। তিনি আরও বলেন, যুবসমাজ ও ছাত্ররা বুঝতে পারবে কারা তাদের বিপথে চালিত করার চেষ্টা করছেন।