মামলা প্রত্যাহার না করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি!

লোকসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পাস হওয়া সত্ত্বেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। নিট-ইউজি (NEET-UG) সহ সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নফাঁস রোধে এই বিলটি বিরোধী দলের হট্টগোল ও ওয়াকআউটের মধ্য দিয়ে পাস হয়। অভিজিৎ দিপের মতে, কেবল নতুন আইন বা সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত করা সম্ভব নয়।

প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়েও কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। সিবিআই তদন্তের ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’-এর প্রথম শুনানিতে সরকারি আইনজীবীর অনুপস্থিতিকে শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি উদাসীনতা হিসেবে উল্লেখ করেন সিজেপি প্রধান। পাশাপাশি, দিল্লি ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে দায়ের করা এফআইআর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের বিরুদ্ধের মামলা প্রত্যাহার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *