কয়লা কেলেঙ্কারি: ১১ বছরের আইনি লড়াই শেষে অবশেষে ক্লিনচিট পেলেন মনমোহন সিং!

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ওডিশার তালাবিরা-২ কোল ব্লক বরাদ্দ মামলায় সুপ্রিম কোর্ট থেকে ক্লিনচিট পেলেন। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ২০১৫ সালের ১১ মার্চ নিম্ন আদালতের দেওয়া সেই সমন বা তলবি নির্দেশ বাতিল করে দিয়েছে। সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্ট খারিজ করার পেছনে বিশেষ আদালত যথেষ্ট আইনি কারণ দেখাতে পারেনি বলে পর্যবেক্ষণ দিয়েছে শীর্ষ আদালত। এরই সঙ্গে দীর্ঘ আইনি লড়াই শেষে ‘কোল স্ক্যাম’ মামলার উক্ত অংশের আইনি কার্যক্রমে দাঁড়ি টানল সুপ্রিম কোর্ট।

নিচে থাকা এই রায়ের ফলে সিবিআই-এর জমা দেওয়া ক্লোজার রিপোর্টটি গৃহীত হয়েছে এবং মামলাটি মেরিটের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১২ সালে ইউপিএ জমানার শেষ দিকে কোল ব্লক বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে বিতর্ক তৈরি হয়েছিল। তদন্তকারী সংস্থা সিবিআই তাদের প্রতিবেদনে মনমোহন সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো কোনো প্রমাণ না মেলায় ক্লোজার রিপোর্ট দাখিল করেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে, তদন্তকারী সংস্থার রিপোর্টের সঙ্গে ভিন্নমত পোষণ করতে হলে নিম্ন আদালতকে শক্তিশালী আইনি ভিত্তি প্রদর্শন করতে হয়, যা এক্ষেত্রে অনুপস্থিত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *