শ্রাবণ মাসে মহাকালেশ্বর মন্দিরে বড় বদল! জানুন নতুন সময়সূচী

পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে বিশ্ববিখ্যাত শ্রী মহাকালেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় সামলাতে ও দর্শনের সুবিধার্থে মন্দির কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই মাসজুড়ে মন্দির খোলার সময়, দর্শন ব্যবস্থা এবং ভস্ম আরতির সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মন্দিরের সহকারী প্রশাসক আশীষ পালওয়াড়িয়া জানিয়েছেন, ভক্তদের নির্বিঘ্ন ও নিরাপদ দর্শনের লক্ষ্যে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের ছয় দিন ভোর ৩টায় মন্দিরের দরজা খোলা হবে এবং ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ভস্ম আরতি সম্পন্ন হবে। তবে শ্রাবণের প্রতি সোমবার ভিড়ের কথা মাথায় রেখে ভোর ২টা ৪৫ মিনিটে মন্দির খুলবে। সাধারণ দর্শনার্থীদের জন্য ত্রিবেণী মিউজিয়ামের ‘নন্দী দ্বার’ ও নীলকণ্ঠ গেট হয়ে মূল মণ্ডপে যাওয়ার নির্দিষ্ট রুট ঠিক করা হয়েছে। এছাড়া কানওয়াড় যাত্রীদের জন্য মঙ্গলবার থেকে শুক্রবার পৃথক প্রবেশের ব্যবস্থা থাকলেও, শনি থেকে সোমবার ভিড়ের কারণে তাদের সাধারণ সারিতে দাঁড়িয়ে জল অর্পণ করতে হবে। ভক্তদের সুবিধার জন্য নির্ধারিত স্থানে পার্কিং ও জুতো রাখার কাউন্টারের বন্দোবস্তও করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *