UPI লেনদেনে বড় ধাক্কা, মোবাইল নম্বর ছাড়াই কি সম্ভব পেমেন্ট?

গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং ডিজিটাল লেনদেন আরও নিরাপদ করতে ইউপিআই (UPI) লেনদেনের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। নতুন এই নিয়ম অনুযায়ী, লেনদেনের সময় ব্যবহারকারীর মোবাইল নম্বর ও সম্পূর্ণ নাম আর দৃশ্যমান থাকবে না। ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন’ (DPDP) আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে এই নতুন নির্দেশিকা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন ব্যাঙ্ক ও ইউপিআই পেমেন্ট অ্যাপের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

নতুন এই নিয়মে মোবাইল নম্বরের পরিবর্তে শুধুমাত্র শেষ চারটি সংখ্যা দেখানো হবে এবং কিউআর কোড (QR Code) পেমেন্টের ক্ষেত্রেও প্রেরক বা গ্রাহকের মোবাইল নম্বর গোপন রাখা হবে। এছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে ইউপিআই অ্যাপগুলোকে এমন আইডি তৈরির সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যা সরাসরি মোবাইল নম্বর-নির্ভর নয়। এর আগে গত মাসেও এনপিসিআই সমস্ত ইউপিআই অ্যাপ এবং অংশীদার ব্যাঙ্কগুলোকে গ্রাহকদের সংবেদনশীল তথ্য গোপন রাখার নির্দেশ দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *