ডেঙ্গু থেকে শিশুদের বাঁচাতে ৬ মাস ফুল পোশাক বাধ্যতামূলক!

ডেঙ্গুর প্রকোপ থেকে স্কুলপড়ুয়াদের সুরক্ষিত রাখতে সরকারি স্কুলের ইউনিফর্মে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর জুলাই থেকে ডিসেম্বর—এই ছয় মাস সমস্ত সরকারি স্কুলের ছাত্রদের ফুল শার্ট ও ফুল প্যান্ট পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সময়ে ছাত্রীদের স্কার্ট বা অন্য পোশাকের পাশাপাশি পা ঢাকা পোশাক বা লেগিংস পরতে হবে, যাতে শরীর সম্পূর্ণ ঢাকা থাকে।

সরকারি স্কুল ছাড়াও বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রেও রাজ্য সরকার একই ধরণের পোশাক পরিবর্তনের অনুরোধ জানাবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের ওপরই রাখা হয়েছে। বর্ষা ও তার পরবর্তী সময়ে মশার কামড় থেকে শিশুদের রক্ষা করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *