বিজেপিতে যোগ না দিলে বিপদে মা-বাবা? অভিজিতের মায়ের মন্তব্যে চাঞ্চল্য!
July 30, 2026
ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পরিবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর মা অনিতা দীপক। অভিজিতের মা জানান, সিজেপি গঠনের পরপরই একটি ভিডিও বার্তার মাধ্যমে হুমকি দেওয়া হয় যে, বিজেপিতে যোগ না দিলে অভিজিতের বাবা-মাকে বিপদে ফেলা হবে। নিরাপত্তার খাতিরে অভিজিতের পরামর্শে তাঁর বাবা-মা টানা ১৬ দিন বাড়ি ছেড়ে কোঙ্কন অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকতে বাধ্য হয়েছিলেন।
এই পরিস্থিতিতে অভিজিতের বাবা অবশ্য বিষয়টিকে রাজনীতির স্বাভাবিক চাপ হিসেবেই দেখছেন। একদিকে অভিজিতের ব্যক্তিগত জীবন ও সমাজমাধ্যমে প্রিয়াঙ্কা চৌধুরীর তাঁকে ফলো করা নিয়ে নানা জল্পনা চলছে, অন্যদিকে পরিবারের এই হুমকির বিষয়টি প্রকাশ্যে আসায় নতুন করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।