পিএম কিষাণের ২৪তম কিস্তির টাকা কবে আসবে? এই কাজগুলো না করলে আটকে যাবে ২,০০০ টাকা!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২৪তম কিস্তি নিয়ে দেশের কোটি কোটি কৃষকের অপেক্ষা শুরু হয়েছে। ২৩তম কিস্তির টাকা পাওয়ার পর থেকেই পরবর্তী কিস্তি নিয়ে শুরু হয়েছে জল্পনা। নিয়মানুযায়ী প্রতি চার মাস অন্তর যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পাঠায় কেন্দ্র। সেই হিসাব অনুযায়ী, আগামী অক্টোবর মাসের আশপাশে এই টাকা আসার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত।
টাকা পেতে এবং তা আটকে যাওয়া রোধ করতে কৃষকদের দ্রুত কিছু জরুরি কাজ সেরে ফেলতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ই-কেওয়াইসি সম্পূর্ণ করা। পাশাপাশি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা এবং ডিবিটি বা সরাসরি সুবিধা প্রদান প্রক্রিয়া সচল রাখা বাধ্যতামূলক। এছাড়া জমির নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে কোনো ভুল বা অমিল থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে, অন্যথায় আপনার প্রাপ্য টাকা পেতে সমস্যা হতে পারে।