শ্মশানে যাইনি, সব অভিযোগ মিথ্যা! অভয়া কাণ্ডে মুখ খুললেন প্রতিবেশী সঞ্জীব

বার্তা ডেস্কঃ

রাজ্যে পালাবদলের পর আর জি কর কাণ্ডে ফের তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত চিকিৎসক অভয়ার বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগ, ময়নাতদন্তের পর পরিবারের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি দেহ সৎকারের জন্য চাপ দেওয়া হয় এবং পরিবারের কাউকে শ্মশানের নথিতে সই করতে দেওয়া হয়নি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব মুখোপাধ্যায়। তাঁর দাবি, পরিবারের অনুরোধেই তিনি সেদিন সবরকম সাহায্য করেন এবং কিছু নথিতে সই করেন। তাই এফআইআরে তাঁকে ‘অচেনা’ বলায় তিনি বিস্মিত। সঞ্জীব জানান, তিনি মৃতার বাবা-মায়ের সঙ্গে শ্মশানে গেলেও ভিতরে প্রবেশ করেননি, ফলে ভিতরের কোনও ঘটনা তাঁর জানা নেই। সন্তানহারা বাবা হয়তো দিশাহারা হয়েই এমন অভিযোগ করেছেন। পুলিশ বা সিবিআই ডাকলে তিনি পূর্ণ সহযোগিতা করতে এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *