হঠাৎ বন্ধ জনপ্রিয় পিৎজা আউটলেট, প্রিয় স্বাদের বিদায় কেন?

বার্তা ডেস্কঃ

খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘন এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার অভিযোগে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রাজ্যের চারটি জনপ্রিয় ডোমিনোজ পিৎজা আউটলেটের লাইসেন্স বাতিল করেছে। এর মধ্যে মুম্বইয়ের ভিলে পার্লে, বরিবলি এবং ঘাটকোপারের তিনটি শাখা ছাড়াও সাতারা জেলার একটি আউটলেট রয়েছে। জুবিল্যান্ট ফুডওয়ার্কস পরিচালিত এই শাখাগুলিতে সাম্প্রতিক আকস্মিক পরিদর্শনের পর নথিপত্রের ঘাটতি ও গুরুতর গাফিলতির সত্যতা মেলে।

তদন্তে জানা গেছে, এই ফাস্টফুড কেন্দ্রগুলিতে খাবার সংরক্ষণের ত্রুটি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের অভাব এবং রান্নার জায়গায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা হচ্ছিল। এমনকি নির্দিষ্ট তাপমাত্রায় খাবার না রাখা এবং জলের গুণগত মানের সঠিক পরীক্ষামূলক নথিপত্রও পাওয়া যায়নি। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রশাসন কঠোর এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং রাজ্যজুড়ে এই ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *