ইমরান খানের মৃত্যু নিয়ে চাঞ্চল্য, মুখ খুলল পাক সেনা?
বার্তা ডেস্কঃ
মার্কিন প্রবাসী এক পাকিস্তানি সাংবাদিকের সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনশঙ্কা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। সাংবাদিক ওয়াজাহাত সইদ খান প্রশ্ন তোলেন, ১১ আগস্টের পর ঠিক কী ঘটেছে ইমরান খানের সঙ্গে এবং তিনি কি আর আমাদের মধ্যে বেঁচে রয়েছেন? এই চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর সাফ জানিয়ে দিয়েছে যে, ইমরান খানের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো।
এদিকে একই সময়ে উত্তপ্ত বেলুচিস্তানেও সংকট চরমে পৌঁছাল। কোয়েট্টায় বালোচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ-র অতর্কিত হামলায় এক পাকিস্তানি গুপ্তচর নিহত হয়েছেন। এর জবাবে সোরাব ও গওয়াদারে পাকিস্তানি সেনার চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত একুশজন সাধারণ নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় হতাহতের এই সংখ্যা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।