কেরলের পর কি পশ্চিমবঙ্গের পালা, নাম বদল নিয়ে বড় দাবি শমীকের!

বার্তা ডেস্কঃ

রাজ্যসভায় কেরলের নাম বদলে ‘কেরলম’ করার বিল নিয়ে আলোচনার সময় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে নতুন দাবি তুললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দক্ষিণ ভারতের এই রাজ্যকে শুভেচ্ছা জানিয়ে তিনি দাবি করেন, ইংরেজিতেও রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ না রেখে ঐতিহাসিক প্রেক্ষাপট বজায় রেখে ‘পশ্চিমবঙ্গ’ করা উচিত। ১৯৪৭ সালের দেশভাগ ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করে তিনি জানান, অতীতে রাজ্য সরকারের ‘বাংলা’ নামকরণের প্রস্তাবের রাজনৈতিক উদ্দেশ্য ছিল।

এই আলোচনা চলাকালীন এনডিএ জোটের পক্ষ থেকে দেশের অন্যান্য ঐতিহাসিক স্থানগুলির নাম বদলের দাবিও জোরালো হয়েছে। বিহারের রাজধানী পটনার নাম বদলে প্রাচীন ঐতিহ্যবাহী ‘পাটলিপুত্র’ করার পাশাপাশি বখতিয়ারপুর রেলস্টেশনের নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করেন শাসকমণ্ডলীর নেতারা। রাষ্ট্রীয় লোক মোর্চাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই নাম পরিবর্তনের পক্ষে জোরালো মত দিয়ে সংসদে বিষয়টির দ্রুত নিষ্পত্তির আর্জি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *