বাইক বা ফ্রিজ থাকলে কি বাতিল হবে আপনার রেশন কার্ড? জানুন আসল সত্য!

বার্তা ডেস্কঃ

ভুয়া, মৃত ও অযোগ্য গ্রাহকদের ছাঁটাই করে রেশনের কাজে স্বচ্ছতা আনতে দেশজুড়ে যাচাই প্রক্রিয়া জোরদার করেছে খাদ্য দফতর। রেশনের চাল-গম বণ্টন নিশ্চিত করতে ইতিমধ্যেই স্মার্ট রেশন ব্যবস্থার অধীনে আঙুলের ছাপ ও চোখ স্ক্যানের নিয়ম বাধ্যবাধকতা করা হয়েছে। তবে অনেকেই উদ্বিগ্ন যে বাড়িতে সাধারণ কিছু আধুনিক সরঞ্জাম থাকলে আদৌ কার্ড থাকবে কি না। খাদ্য দফতরের নীতি অনুযায়ী, গ্রামীণ ও শহরাঞ্চলের জন্য পৃথক কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যা না মানলে সরাসরি বাতিল হতে পারে রেশন কার্ড।

সরকারি নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে ৩টি ঘরযুক্ত পাকা বাড়ি, চার চাকা বা টু-হুইলার, এসি, ইন্টারনেট সহ কম্পিউটার, ফ্রিজ, ল্যান্ডলাইন বা ওয়াশিং মেশিন থাকলে এবং ইনকাম বা প্রফেশনাল ট্যাক্স প্রদানকারী কিংবা সরকারি কর্মচারীদের কার্ড রিজেক্ট হতে পারে। অন্যদিকে, গ্রামে চার চাকা, টু-হুইলার, ট্রাক্টর, মাছ ধরার বোট, ল্যান্ডলাইন, ফ্রিজ, ৫০ হাজার টাকা বা তার বেশি লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড, ১৫ হাজার টাকার বেশি মাসিক আয়, কর প্রদান বা পাঁচ একর বা তার বেশি কৃষি জমি থাকলে রেশন কার্ড বাতিল হিসেবে গণ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *